৮ম শ্রেণি পাসেও সুযোগ, ২১৪ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী

ছবি: সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে বড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩০টি ভিন্ন পদে মোট ২১৪ জন জনবল নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণি থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

নৌবাহিনীর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগপ্রাপ্তরা অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব পালন করবেন। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করার সুযোগ পাবেন।

আবেদনকারীদের দেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। বয়সসীমা ২০২৬ সালের ৩০ জুন অনুযায়ী ১৮ থেকে ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের হলফনামা বা এফিডেভিট গ্রহণ করা হবে না।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত আকারের ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি হিসেবে ১ থেকে ১৪ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১৫ থেকে ৩০ নম্বর পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন সম্পন্ন করার ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।

আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ৩০ জুন বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন