গফরগাঁওয়ে কলেজছাত্র নাহিয়ান রবিন হত্যা মামলায় অস্ত্রসহ সন্দেহভাজন আটক

 ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচিত কলেজছাত্র নাহিয়ান রবিন হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম রাজিব।

ছবি: ফেসবুক থেকে নেওয়া

পুলিশ জানিয়েছে, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মোতালেব প্লাজার চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গফরগাঁও থানা পুলিশের তথ্যমতে, উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে তিনটি পিস্তল, ১৬ রাউন্ড গুলি এবং কয়েকটি দেশীয় অস্ত্র। এসব অস্ত্র উদ্ধারের পর ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজিবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাহিয়ান রবিন হত্যা মামলার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন